1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি পুলিশের) অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন মাদক  কারবারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টারদিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০)। রুবেল হোসেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) ও নোয়াখালীর মুরাদপুর (বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ) এলাকায় বসবাসকারী মৃত রফিকউল্লাহর ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অন্য জেলা থেকে এ জেলায় একটি বাসযোগে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়। এসময় দেখা যায় মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল ও সোনিয়ার কাছে হস্তান্তর করছেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে পাওয়া যায় নগদ ৯ হাজার ৩শ’ টাকা এবং ৪ টি মোবাইল ফোন।

ফারজানা হোসেন বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করে থাকেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের ৩ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com