1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক-১

ছাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে জন্মগত শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।
আটককৃত ধর্ষক উপজেলার উমার ইউনিয়নের চকসুবিদ গ্রামের মৃত আইজুল হকের ছেলে আব্দুল মজিদ (৩৪)।
থানা সুত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আয়েশা সিদ্দিকা (২০) উপজেলা চকসুবিদ গ্রামের আবু হোসেনের মেয়ে। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার দুই পা জন্মগতভাবে অচল। তিনি হাঁটাচলা করতে পারেন না।
অভিযোগ সূত্রে জানা গিয়েছে গত ১১জুন রাত আনুমানিক ৯টায় আয়েশা সিদ্দিকার বাড়িতে প্রবেশ করে তার কক্ষে গিয়ে মজিদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে। অবিবাহিতা আয়েশা দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
এবিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এসআই গাউসুল আজম বলেন,”শারীরিক প্রতিবন্ধী আয়েশাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করার মর্মে থানায় একটি মামলা হয়। অফিসার ইনচার্জ ওসি মো. ইমাম জাফর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা’র নির্দেশনায় ও আমার তৎপরতায় অভিনব কায়দায় ধর্ষক  মজিদকে আটক করতে সক্ষম হই। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ধর্ষক মজিদকে জেলহাজতে প্রেরণ করা হয়।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com