1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর বদলগাছীতে ৯০০ পিচ এ্যাম্পেল মাদক কারবারি আটক

মোঃ সাদেকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিচ আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পলসহ মাদক কারবারি রবিউল ইসলাম (২৮)-কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় বদলগাছীর চারমাথা মোড়ের নওগাঁ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম (২৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। থানা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এস আই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জয়পুরহাট থেকে নওগাঁ গামী বাসে তল্লাশি করে সোর্সের দেওয়া তথ্যমতে, সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করে কালো পলেথিনে মোড়ানো অবস্থায় ৯০০ পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পল উদ্ধার করা হয়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে জয়পুরহাট থেকে নওগাঁ গামী বাসে তল্লাশি চালিয়ে কালো পলেথিনে কলমী শাকের নিচ থেকে ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই মাদকবিরোধী অভিযান পরিচালনা চলমান রয়েছে এবং ভবিষ্যতে অব্যহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com