1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

নড়াইলের কালিয়ায় বাবার বাড়িতে এসে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওয়াব আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া মুন্নি খানম (২০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উপজেলা বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কচুরিপানা ভরা ডোবায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
মুন্নি খানম দক্ষিণ নলামারা গ্রামের সৌদি প্রবাসী শিমুল মিনার মেয়ে এবং খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তার সঙ্গে হৃদয় ইসলামের বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ২৯ আগস্ট মুন্নি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। মঙ্গলবার সকালে মুন্নির মা নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের আগে দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ডোবায় মুন্নির অর্ধগলিত মরদেহ দেখতে পান। মরদেহে কপালে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ওড়না পেঁচানোর চিহ্ন ছিল।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
পরিবার ও স্থানীয়রা নিহতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com