মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল মোল্যা(৪২) ও মোঃ আলমগীর শেখ @ আলম(৪৫) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল মোল্যা(৪২) লোহাগড়া থানাধীন লাহুড়িয়া (প্রসন্নপাড়া) গ্রামের মৃত আবু মোল্যার ছেলে ও মোঃ আলমগীর শেখ @ আলম(৪৫) লোহাগড়া থানাধীন লাহুড়িয়া (ডহরপাড়া) গ্রামের মৃত ময়েন শেখের ছেলে। গত ১৩ আগষ্ট’২৫ সন্ধ্যা ৬.৪৫ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ২নং লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামস্হ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে মোঃ শফিকুল মোল্যা(৪২) ও মোঃ আলমগীর শেখ @ আলম(৪৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।