1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্সের প্রতিবেদন ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

নবাবগঞ্জে পূর্ব শত্রুতায় যুবককে পিটিয়ে আহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বজিৎ দাস (৩৫) নামে এ যুবককে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষ।

গত ১০ সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর বাজারের সুমন মিষ্টান্ন ভান্ডারের সামনে এ ঘটনা ঘটে। আহত বিশ্বজিৎ দাস সাদাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা রজু হলে বাবু মাদবর (৫৫) নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবু মাদবর একই ইউনিয়নের হযরতপুর গ্রামের মৃত বাছের মাদবরের ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধে আদালতে বিচারাধীন মামলার জের ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বাবুল চন্দ্র দাসের বাড়িতে গালাগাল ও মারধরের চেষ্টা করে প্রতিপক্ষ। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।

বিকাল সাড়ে ৫টার দিকে সাদাপুর বাজারের সুমন মিষ্টান্ন ভান্ডারের সামনে দাড়িয়ে ছিল বাবুল চন্দ্র দাসের ছেলে বিশ্বজিৎ দাস। কোন কিছু বুঝে উঠার আগেই হযরতপুর গ্রামের বাবু মাদবরের ছেলে পায়েল মাদবর (২৪) ও পারভেজ মাদবর (২০), বাবু মাদবর (৫৫), তার স্ত্রী পলি বেগম (৪৫), একই গ্রামের মৃত এশাক মাদবরের ছেলে সোহেল মাদবর (৩৮) লাঠিসোটা ও কাঠ নিয়ে হামলা করে। হামলাকারীরা বাজারের লোকজনের সামনে বিশ্বজিৎ দাসকে এলোপাথারি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে চলে যায়।

স্বজনরা খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ১২ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলো।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর শেখ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতের বাবা বাবুল চন্দ্র দাস বাদী হয়ে ৫ জনের নামে মামলা করেছেন। মামলার এজাহার-ভুক্ত বাবু মাদবর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com