1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

নবাবগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মেসবাহ সৌরভ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিক (৫০) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিনোদনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ মোঃ জিয়াউর রহমান মানিক ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
1. মামলা নং-০৭ (২৬/০৮/২০২৪) – ধারা: ৩০২/৩৪ পেনাল কোডে এজাহারনামীয় ৩ নং আসামী।
2. মামলা নং-০৪ (০৮/০১/২০২৫) – ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড এবং 3/4/6 Explosive Substances Act, 1908-এ এজাহারনামীয় ৪ নং আসামী।
3. মামলা নং-০৪ (০২/১২/২০২৪) – ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪২/৩৮৬/৩৭৯/১১৪ পেনাল কোডে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী।
গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com