1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাকিব খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মর্জিনা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর বাসস্ট্যান্ডের উত্তর পাশে নিউ বিসমিল্লাহ আয়রন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মর্জিনা আক্তার, কুমিল্লার কোতোয়ালি থানার শুভপুর গ্রামের আক্তার মিয়ার মেয়ে। তার স্বামীর নাম সুমন মিয়া। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীর সিংহ এলাকায় বসবাস করে আসছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরেই সে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় সংস্থাটি।

এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com