1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

নির্বাচনী হালচাল রংপুর-৪ জামায়াতের আস্থা জনগণ,বিএনপিতে বিভক্তি,উন্নয়নের প্রত্যয় এনসিপির

Raisul Islam
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে রংপুর জেলায় ৬টি আসন। আসনের মধ্য থেকে সবচেয়ে বেশি আলোচনায় রংপুর -৪। সাবেক পতিত স্বৈরাচার আওয়ামীলীগ আমলে ২০১৪ এবং ২০১৮ তে ডেমি নির্বাচনের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বিজয়ী হলেও এই আসনটিতে একক প্রার্থী হয় জামায়াতের রংপুর মহানগরী আমির এটিএম আজম খান।

ইতিপূর্বে বিএনপি’র একক প্রার্থী  ইমদাদুল হক ভরসা থাকার কথা থাকলেও বর্তমানে দলটির পীরগাছা উপজেলার সাবেক সভাপতি এবং রংপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আফছার আলী,বর্তমান পীরগাছা  উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা দলের মনোনয়ন চাইবেন।

এ নিয়ে দলটির মধ্যে চলছে নানান জল্পনা এবং কল্পনা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) একপ্রার্থী ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আক্তার হোসেনকে প্রার্থী করায় জামায়াত এবং বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।

ভোটের মাঠে জামায়াতের একক প্রতিদ্বন্দ্বী বিএনপি ছিল গত মাস দুয়েক আগেও। ছাত্রদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে রংপুর-৪ আসনে প্রার্থী ঘোষণা করায় একটু নড়ে চড়ে বসে জামায়াত।

বিভিন্নভাবে পাল্টিয়েছে নির্বাচনী কৌশল, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। এর মধ্যে প্রত্যেকটি ভোট সেন্টারে, সেন্টার কমিটি গঠন এবং সেই কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।

গত ৪ঠা জুলাই রংপুরে বিশাল চমক দেখিয়ে যে জনসমাবেশের আয়োজন করেছিল জামায়াতে ইসলামী,তা দেখে রংপুর-৪ আসনের ভোটারদের মাঝে জামায়াতের জন্য তৈরি হয়েছে এক বিশাল সম্ভাবনা।

সরোজমিনে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে দেখা যায়, ইতিপূর্বে তো অনেক দল দেখেছি, এবার না হয় একবার জামায়াতকে সুযোগ দিয়ে দেখি।

এতদিন তো অনেক উন্নয়ন দেখলাম এবার না হয় একটু অনুন্নয়নে দেখি।

জামায়াতের লোকদের সাথে চলে ফিরে মিশে দেখেছি তাদের মধ্যে সততা, ন্যায়-নিষ্ঠা আছে, আমাদের বিশ্বাস তারা এই জনগণের জন্য কিছু করবে ।

এ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান জানান, আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি অতএব আমরা আস্থা জনগণের উপরেই রাখতে চাই,জনগণ যদি মনে করে আমরা সৎ এবং এই  জনপদের জন্য আমরা উপযুক্ত তাহলে জনগণ আমাদের ভোট দিবে।

সারাদেশে গুম খুন এবং হত্যা চাঁদাবাজীর রাজনীতির সাথে  জনগণ পরিচিত হওয়ায়, কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এ বিষয়ে বিএনপি’র প্রার্থী এমদাদুল হক ভরসার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আওয়ামী লীগের এমপি টিপু মন্ত্রীর সাথে ভোটের লরেছি, আমাকে আওয়ামীলীগ সিস্টেমে ঠকিয়েছে।  তবে আমি আশাবাদী জনগণের সাথে যে পরিমাণ সম্পৃক্ততা আমার রয়েছে তাতে জনগণ আমাকে ভোট দিবে।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,

জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিষয়টি ভালো হবে না।

আমি এলাকায় যাচ্ছি জনগণের পাশে দাঁড়াচ্ছি, তাদের কথা শুনছি এবং সে আলোকে সমাধানেরও চেষ্টা করছি। অতএব আমি তরুণ রাজনীতিক হিসেবে আমাকে জনগণ ভোট দিবে এটাই আমার প্রত্যাশা।

সর্বোপরি কথা হলো এবারের রাজনীতির মাঠে রংপুর-৪ আসন যে কার ভাগে যাচ্ছে এ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এর কারণটাও সবারই জানা,যেখানে পুলিশ তার নিয়মিত কার্যক্রম চালাতে পারছে না, চাঁদাবাজদের ধরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পরে থানা ঘেরাও করে ভাঙচুর করে আসামিদেরকে ছিনতাই এর ঘটনা ঘটেছে এই রংপুর বিভাগেই।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ২৪০। সেই হিসাবে ভোট বেড়েছে ৪৭ হাজার ৮৫৭।

পীরগাছা উপজেলার ভোটার এবার এই আসনে ভোট বেড়েছে ৪৭ হাজার, যার অধিকাংশই তরুণ। এদের একটা বড় অংশ তরুণ নেতৃত্বের দিকে হয়তো ঝুঁকতে পারে। তবে জামায়াতে ইসলামীর দিকে, তাদেরও ভোটার-সমর্থক রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com