1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

আমেরিকা মনে হয় তারে নিষেধাজ্ঞার ভয় দেখানোর এজেন্সি দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামীলীগ কোনো পরা-শক্তিকে ভয় করে না। আমেরিকা একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেনি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামানো যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা পরোয়া করি আমাদের সংবিধান। আমরা চলব আমাদের সংবিধান অনুযায়ী। আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানি না। স্বাধীনতা-সার্বভৌমত্ব যতদিন আছে, আমরা ততদিন লড়ে যাব। এই বীরের দেশের বীর জনতা কারও কাছে মাথা নত করবে না।

মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনি শুধু শুধু কান্না করছেন। আপনার চোখে এখন শুধু পানি আর পানি। এই কান্না করে কোন লাভ হবে না। আপনারা ভিসানীতির দোহাই দিয়ে আমাদের শুধু ভয় দেখান। এখন দেখছি আমেরিকা আপনাদের ভিসা-নীতির ভয় দেখানোর এজেন্ট দিয়েছে। বাংলাদেশের মানুষ ভিসা নীতির পরোয়া করে না। আপনারা মনে রাখবেন জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং আমেরিকার নিষেধাজ্ঞা বিশ্বের অনেক দেশেই মানে না।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলায় সরকারের পতন হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা পাল্টা সরকার চেষ্টা করেও বসাতে পারেনি। নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে সকালে-দুপুরে-রাতে বাবার সামনে সন্তান মরছে। ফিলিস্তিন বছরের পর বছর রক্তে ভেসে যাচ্ছে। আপনাদের নিষেধাজ্ঞায় সুদানের দুই জেনারেলের যুদ্ধ বন্ধ হয়নি। আপনাদের নিষেধাজ্ঞায় সোমালিয়ায় প্রতি মিনিটে একজন মানুষ না খেয়ে মরছে। সেটা তো বন্ধ করতে পারেননি। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ বন্ধ করতে পারেননি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটি রাজনীতি করছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার জন্য যেই কথা বলছে, তার চেয়ে বেশি রাজনীতি করেছে। বিএনপি খালেদা জিয়াকে নিয়ে নিজেদের রাজনীতি করাই তাদের উদ্দেশ্য ছিল। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি ৪৮ ঘণ্টা আমাদের আলটি ম্যাডাম দিয়েছে। কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য তারা ৪৮মিনিটও আন্দোলন করে দাঁড়াতে পারেনি। আন্দোলনের নামে আপনারা যদি আওয়ামীলীগের কোন কর্মীর গায়ে আঘাত করেন তাহলে আমরা পাল্টা আঘাত করতে বাধ্য হবো।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প‌নিরুজ্জামান তরুণের সঞ্চালনায় এই শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক,

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হামিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com