1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে নাশকতা মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতার মামলায় উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম মিঠু (৩২) ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোকলেছুর রহমান তোতা (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার সদরের দক্ষিণ বাজার ও ঝলঝলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোর্শেদ আলম মিঠু উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে ও মোকলেছুর রহমান তোতা ঝলঝলিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার ওসির নির্দেশে এসআই  চাঁদ আলী ও এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় আসামি মোর্শেদ আলম মিঠুকে নিয়ামতপুর দক্ষিণ বাজার (বাবু বাজার) ও তোতাকে ঝলঝলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com