1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিয়ামতপুরে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

মো,আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
 নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল ৩ টায় নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া লিচু বাগানে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকবাল কাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন।
 সভায় স্বাগত বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদস্য সচিব জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌফিক শাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনূর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মাহমুদুস সালেহীন বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তা ২৪ শে গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তবে দেশের অলিতে-গলিতে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়ে গেছেন। তাদেরকেও বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি আরোও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি দলকে আরো শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সে সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ামতপুর, পোরশা, সাপাহারের সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com