1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় ২ জনের মৃত্যু

তারিক বিন আজিজ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে
রোববার (৩ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার দক্ষিণ চওড়া ও সংগলশীর সুবর্ণখুলী এলাকায় এ দু/র্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্র (২০) ও চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি। বেলা ১১টার দিকে সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান সৌরভ। তিনি মানসিক ভারসাম্যহীন ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে একই ইঞ্জিনে কাটা পড়ে মারা যান দক্ষিণ চওড়া এলাকার আনিসা বেগম। তিনি চোখ দিয়ে কম দেখতেন এবং কানে কম শুনতেন।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com