1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪

নেত্রকোণায় নারী পাচারকারী চীনা নাগরিকসহ দুইজন আটক,৩ নারী উদ্ধার

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী পাচারকারী অভিযোগে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করার পাশাপাশি ৩ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। আটকেরা হচ্ছেন, চীনা নাগরিক লি উই হাও এবং তার সহযোগী কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম। সোমবার সকালে তাদের আটক করে পুলিশ। এর আগে সকালে কেন্দুয়া পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাদেরকে এলাকাবাসী আটক করে থানায় দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার করে। নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, গত ১ সেপ্টেম্বর পোশাককর্মী আলফা আক্তারকে বিয়ে করেন চীনা নাগরিক লি উই হাও। আগামী ২০ সেপ্টেম্বর চীন চলে যাওয়ার দিন নির্ধারণ করে। গতকাল রবিবার সহযোগী ফরিদুল ও ফাঁদে পড়া দুই নারীকে নিয়ে কমলপুরের বাড়িতে যান আলফা ও লি উই হাও। এদিকে আলফার বাড়ির লোকজন লি উই হাওয়ের সাথে কথা বললে তাদের সন্দেহ হয়। তখন পাসপোর্ট, ভিসা দেখাতে না পারায় স্থানীয়রা লি উই হাও ও ফরিদুলকে থানায় সোপর্দ করেন। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়। থানায় মানব পাচার অপরাধের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com