1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

নেত্রকোনায় বিজিপির অভিযানে ইয়াবা ও মোবাইল ফোনসহ মাদক কারবারি আটক

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারত সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার ও মোবাইল ফোনসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।আটককৃত মাদক কারবারি হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম উরফে আবুনী (৩০)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া বিওপির একটি টহল টিম সোমবার দিবাগত রাতে ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিছ ইয়াবা, ১ পিছ বিয়ার ও ২টি মোবাইল ফোনসহ নজরুল ইসলাম উরফে আবুনীকে আটক করে। আটককৃত ব্যক্তিকে আলামতসহ ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com