1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

নড়াইলে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সোমবার, ১৯ মে দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব শারমিন নিগার এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপাপ্ত আসামীরা হলো নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামের মোঃ মঞ্জুর শেখের পুত্র মোঃ শাহিন শেখ ও একই গ্রামের মোঃ আজিবর খানের পুত্র মোঃ রমজান খান। একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন আদালত। মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর নড়াইল সদরের ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইক চালক মোঃ আবু রোহান মোল্যা (২০) বিকালে ইজিবাইক নিয়ে বের হয়ে নিঁখোজ হন। পরদিন ২৫ নভেম্বর সদরের বামনহাট গ্রামের ক্ষেতের মধ্যে রোহানের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২৫ নভেম্বর রোহানের বাবা মোঃ চাঁন মিয়া বাদী হয়ে ৩ জনের নামে সদর থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের করেন। আদালত পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষন করে হত্যা মামলার ১ নং আসামী মোঃ শাহিন শেখ ও ২ নং আসামী মোঃ রমজান খান কে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন। ৩ নং আসামী মোঃ মাসুদ রানা দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন। তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত সকল আসামীরা পলাতক ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com