1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

পরিষদে অনুপস্থিত থাকায় ইসলামপুর বেলগাছা ইউপি চেয়ারম্যান আ: মালেককে অপসারণ দাবি

ওসমান হারুনী
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেকের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ওই ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য। মঙ্গলবার (২৮জানুয়ারি) বেলগাছা ইউনিয়নের সচিবসহ ৮ জন সদস্য স্বাক্ষরিত রেজুলেশনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অপসারণের আবেদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবেদন পত্রে বেলগাছা ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আলাল উদ্দিন উল্লেখ করেছেন বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকায় পরিষদের যাবতীয় কার্যক্রম স্হবির হয়ে পড়েছে। ফলে ইউনিয়নবাসী সরকারি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। পরিষদের কার্যক্রম চলমান রাখার স্বার্থে ইউপি সদস্যদের নিয়ে এক জরুরী সভায় রেজুলেশনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্যানেল চেয়ারম্যান- (১) মোঃ বাবুল আকন্দকে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ভোক্তভোগী স্হানীয়  ছাত্র জনতা আওয়ামী লীগের নৌকা টিকিটের চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে ৫আগষ্ট গণঅভ্যুত্থানে পর দীর্ঘ দিন ধরে পরিষদের অনুপস্হিত থাকা সহ ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ লুটপাট ও অনিয়মের অভিযোগ তুলে বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিলও করেছে। এ ব্যাপারে বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, আমি নিয়মিত পরিষদে বসি। আমার বিরুদ্ধে অভিযোগ গুলি ঠিক নয়। এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com