1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Your essential guide to understanding 96% RTP games at InOut Games SierraCasino: jak odblokować ekscytujące promocje i nagrody w 2026 roku যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা

পাথর নিক্ষেপ ঠেকাতে তৎপর চট্টগ্রাম রেলওয়ে পুলিশ

সাফায়েত নাহিয়ান 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রেলওয়ে থানাধীন নবনির্মিত আদুনগর ও চুনতি রেলওয়ে স্টেশন এলাকায় টিকেট কালোবাজারী এবং চোরাচালান রোধকল্পে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রেলওয়ে এলাকায় বসবাসরত বাসিন্দাদের বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল ইসলাম।

বিট পুলিশিং সমাবেশে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও উক্ত এলাকার বাসিন্দারা  উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল ইসলাম বলেন, রেলওয়ের এলাকায় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে রেলওয়ে পুলিশ সব সময় জনগণের পাশে আছেন। তবে পুলিশ চেষ্টা করলেও সব অপরাধ বন্ধ করা সম্ভব হবে না যতক্ষণ স্থানীয় মানুষ পুলিশ কে বন্ধুর মতো সহযোগিতা করবে না। পুলিশ জনগণের বন্ধু।  মাদক ব্যবসায়ী, রেলের মালামাল চুরি, ছিনতাই কারী সম্পর্কে যে কোন তথ্য পেলে সাথে সাথে রেলওয়ে পুলিশকে জানাতে হবে। এ ছাড়া দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করার ফলে যাত্রীরা মর্মান্তিকভাবে দুর্ঘটনা শিকার হন। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে। নিরাপদ ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে দরকার সকলের সহযোগিতা।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com