1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

পাবনার আটঘরিয়া জামায়াতের শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

রবিবার (১ জুন ) দুপুরে আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে এক শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য,পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার পরিষদের  সাবেক চেয়ারম্যান  মাওলানা জহুরুল ইসলাম খানের নেতৃত্বে শোকরানা মিছিলে উপজেলার  জামায়াত-শিবির নেতাকর্মী ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। শোকরানা মিছিলটি  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসুদ  এর সঞ্চালনায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর  মাওলানা নাসির উদ্দিন, চাঁদভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা ওলিউল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মাজপাড়া ইউনিয়ন জামায়াতের  চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম কচি, দেবোত্তর  ইউনিয়ন জামায়াতের প্রার্থী, আব্দুস সালাম, একদন্ত ইউনিয়ন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

সমাবেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে  নিবন্ধন ফিরে পাওয়ায় মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করে প্রধান অতিথি মাওলানা জহুরুল ইসলাম খান বলেন,  জামায়াত একটি সুখী, সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।
এ  লক্ষ্য বাস্তবায়নের জন্য জামায়াত দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছেন। তিনি কতিপয় ব্যক্তি ও রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, আমাদের কাজে বাধা সৃষ্টি করতে আসবেন না,নেতাকর্মীদের ভয়-ভীতি দেখাবেন না  জামায়াত কারো চোখ রাঙ্গানি বা ভয় ভীতিতে ভয় পায় না।
মাওলানা জহুরুল ইসলাম বলেন, আটঘরিয়ার মাটি ইসলামের ঘাঁটি এখানে ফ্যাসিস্ট দোসরদের  কোন ঠাই নাই ।
তিনি আরো বলেন, কোরআন পুরায়ে যারা ইসলামের লক্ষ কোটি মুসলমানের প্রাণে আঘাত দিয়েছে তাদেরকে আমরা আটঘরিয়ায়য় বরদাস্ত করবো না, আগামী নির্বাচনের মাধ্যমে তাদেরকে জনগণ  উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, ইনশাল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com