পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।
সম্মেলনে পিরোজপুর জেলা জামায়াতের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে রুকনরা ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের ভোটের ভিত্তিতে জেলা জামায়াতের পরবর্তী দায়িত্বশীল নির্বাচন করা হবে।
এ ভোটের মাধ্যমে সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য জেলা পর্যায়ের নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হবে।




