বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের নিয়ে রুকন শিক্ষা শিবির 

 

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার সর্বস্তরের পুরুষ রুকনদের নিয়ে দিনব্যাপী এক আড়ম্বরপূর্ণ রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম (জেলা পরিষদ অডিটোরিয়াম) এ  যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আবু জাফর সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক পবিত্র কুরআন এর সুরা জিলঝাল এর দারস প্রদান করেন, এই দারস এ আখেরাতের ভয়াবহতা  তুলে ধরেন।বিশেষ অতিথির বক্তব্যে পুরা অডিটোরিয়াম পিং পতন নিরবতা ধারণ করে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসেন বলেন,প্রত্যেক রুকন কে তার ব্যাক্তিগত নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সর্বাত্মক  প্রচেষ্টা চালাতে হবে,বেশী বেশি করে পবিত্র কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আল্লাহর  সাথে নৈকট্য লাভের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। তিনি আরো বলেন,প্রত্যেক রুকন কে তার নৈতিক দায়িত্ব পালনের জন্য জনগণের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ডঃ আবু সাদিক ত্যাগ কুরবানী ঈমানের কি দাবি সে সম্পর্কে বিশদ আলোচনা তুলে ধরে বলেন,ত্যাগ কুরবানি হতে হবে রাসুল (সাঃ) এর সাহাবিদের মত,ত্যাগ কুরবানি হতে হবে হযরত আছিয়া(রাঃ) মত,জলন্ত তেলের কড়াইতে জালালেও ঈমানের দাবিতে অনড় থাকতে হবে,এরকম ত্যাগ কুরবানী ই হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পন্থা। উক্ত শিক্ষা শিবির দিনব্যাপী চলবে বলে প্রতিবেক কে অবহিত করেন।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top