1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক জনতার হাতে আটক

মাহফুজুল হক হিরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক হয়েছে। মঙ্গলবার ( ২৭ মে) উপজেলার পৌর শহরের মাস্টার মোড় নামক এলাকায় মোটরসাইকেল চুরির সময় হাতে নাতে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রাজ্জাক পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার পৌর এলাকার ভান্ডারা (খুনিয়াদীঘিসংলগ্ন) এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ও রানীশংকৈল পৌরসভার সাবেক বহিষ্কৃত কাউন্সিলর। জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের শ্রমিক নেতা শাহীন মাস্টার মোর এলাকায় মসজিদে নামাজ আদায় করতে গেলে সেই সুযোগে মোটরসাইকেলটি চুরি করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণ পিটুনি দিতে শুরু করে।খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য যে, এর আগে অনেকবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে সে বিভিন্নভাবে ধরা পড়ে ঠাকুরগাঁও কোর্টে তার অর্ধ শতাধিক মামলা রয়েছে। এবং কিছুদিন পর জেল থেকে বেরিয়ে আবার একই কাজ করে। এ ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী কুখ্যাত রাজ্জাক চোরের সর্বোচ্চ শাস্তি ক্রসফায়ারের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com