1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পীরগাছায় বাল্য বিয়ের অপরাধে বরের বাবার কারাদণ্ড : কনের বাবার ৫০ হাজার টাকা জরিমানা

Raisul Islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছায় বাল্য বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার মনুরছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মনুরছাড়া গ্রামের প্রফুল্ল রায়ের (৪৫) ছেলে পল্লব রায়ের (১৬) সাথে অনন্তরাম গ্রামের মনিন্দ্রনাথ বর্মনের মেয়ে শ্রাবন্তী রায়ের (১৬+) সাথে বাল্য বিয়ের আয়োজন চলছিল। এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপস্থিত লোকজন ও ভিক্টিম শ্রাবন্তী রায়ের সাথে কথা বলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের বাবাকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে তিন মাসের জেল প্রদান করেন। তাৎক্ষণিক ভাবে মেয়ের বাবা ৫০,০০০/- টাকা জরিমানা সরকারী কোষাগারে জমা প্রদান করেন। সেই সাথে ভিকটিম শ্রাবন্তীকে তার বাবার জিম্মায় দেবার আদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পীরগাছা থানার এসআই নূর আলমসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
পীরগাছা থানার এসআই নূর আলম বলেন, আসামী শ্রী প্রফুল্ল রায়কে থানায় নিয়ে এসে বিধি মোতাবেক রংপুর জেলা কারাগারে প্রেরণ করা হয় এবং ভিকটিম শ্রাবন্তীকে তাহার পিতা মনিন্দ্রনাথ বর্মন এর ১৮ বছরের আগে বিবাহ না দেওয়ার শর্ত স্বাপেক্ষে জিম্মায় প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজমুল হক সুমন বলেন, গত কুড়ি দিন ধরে ওই বাল্যবিবাহের চেষ্টা করা হচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দন্ড প্রদান করি। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com