1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

পুঠিয়ায় শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে ১২টি মামলায় দীর্ঘদিন পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা মোঃ সাব্বির (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। সে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা সবুর মিয়ার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, ১৩ মে বিকেল ৫টা ৪০ মিনিটে রাজশাহীর পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া, তিনি একটি কুখ্যাত গাড়ি ও মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবেও পরিচিত। র‌্যাব জানায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর সাব্বিরকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com