1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার পরিকল্পনা করেন চাচা

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।
গ্রেফতারকৃত আসামি শিপন শেখের স্বীকারোক্তি মোতাবেক, নিহত সালমানের গ্রামে একটি হত্যা মামলা ছিলো সেই মামলার কাউন্টার দিতে ও প্রতিপক্ষকের লোকজনকে ফাঁসাতে তার চাচা রিপনসহ অন্যান্যরা সালমানকে হত্যার পরিকল্পনা করেন। পরে রিপন ও নয়ন সালমানকে হত্যা করতে শিপনকে অর্থের প্রলোভন দেখায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সালমান এর চাচা রিপন সালমানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। পরে ৮ থেকে ৯ জন লোক মিলে সালমানকে হত্যা করেন।
ওসি শরিফুল ইসলাম আরো বলেন, গ্রেফতার শিপন শেখ এর বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, চলতি বছরের (৯ মে) শুক্রবার সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com