1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে ১৫ জন গ্রেপ্তার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২ টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলায় ১১জন, ডাকাতি মামলায় ২ ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ। রবিবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে । ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com