1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তুলছেন বেতন-ভাতা এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে: নেপালের প্রধানমন্ত্রী নেপালে নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ, চাইলেন দোয়া পটুয়াখালীতে যুবদলের পদব‌ঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা প্রায় ১,৫০০ BetonWin Chile: descubre los mejores bonos de bienvenida en 2026 জুলাই হত্যা মামলা ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপি ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা রাতের আঁধারে ধ্বংস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেলে

ফরিদপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে ভোট চাওয়াকে কেন্দ্রে করে ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় গ্রুপের আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন সংঘর্ষকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশকিছু দেশীয় অস্ত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার যদুনন্দী বাজারে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার পক্ষে একটি বৈঠক হয়। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন জামাল হোসেন মিয়ার অনুসারী মো. কাইয়ুম মোল্যা। এরপর থেকে বাজারে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
এর জের ধরে সোমবার সকালে যদুনন্দী বাজারে ভোট চাওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার অনুসারী কাইয়ুম মোল্যা সমর্থকদের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা ও উপজেলা যুবলীগের সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেনের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এই খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের অন্তত পাঁচ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পিছু হটে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে  নৌকা মার্কার প্রার্থীর অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা জানান, কোন কারণ ছাড়াই সকালে যদুনন্দী নবকাম কলেজের ভেতর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় কাইয়ুম মোল্যা ও তার লোকজন। পরে আমাদের লোকদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীর অনুসারী কাইয়ুম মোল্যা জানান, সকাল ৬টার আমাদের সমর্থক টুকু ও জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য তাদের চাপ দেয় ও ভয়ভীতি দেখায় আব্দুর রব মোল্যা ও খন্দকার সাজ্জাদ। পরে জাহাঙ্গীর যদুনন্দী বাজারে আসলে তাকে ধরে জুতা দিয়ে পেটায় খন্দকার সাজ্জাদ। এ নিয়ে পরে উভয় গ্রুপের সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।
ফরিদপুরের সালথা থানার উপপরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাস সংঘর্ষের ব্যাপারে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসআই শরিফুল ইসলাম, আবু রায়হান নূর, আব্দুল হালিম, কনস্টেবল রাজু হোসাইন ও বাবু মিয়া আহত হয়েছেন। এখন এলাকার পরিবেশ শান্ত ও নীরব রয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৮টি ঢাল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com