1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ফরিদপুরে বিভিন্ন স্থানে একে আজাদের নির্বাচনী গণসংযোগ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  একে আজাদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়।
রবিবার ফরিদপুর শহরের ভাজন ডাঙ্গা কবরস্থান বাজার, টিবি হাসপাতাল,ভুইয়া বাড়ী ঘাট, সাদিপুর বাজার, এবং হাজী শরীয়াতুল্লাহ বাজার এলাকায় পৃথক পৃথক নির্বাচনী গণসংযোগ ও পথসভা  অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী  লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ এর সাথে। এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুর  পৌর আওয়ামী লীগের  সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু, সাবেক  যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ বদিউজ্জামাল বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় একে আজাদ জানান, তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ।   ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এছাড়া আগামী ৭ ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য  আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com