1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

হঠাৎ করে গত কয়েকদিনে অস্থির হয়ে উঠেছে ফরিদপুরের ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য প্রতিটি ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করার অভিযোগ ওঠে। বুধবার ( ২ রা অক্টোবর) দুপুরে ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের একটি অভিযানিক দল।

ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জেলার প্রধান বাজার হাজী শরীয়তুল্লাহ বাজারে বিভিন্ন দোকানে গিয়ে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়। এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে রাকিব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমের পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনাবেচা এবং মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয় বলেও জানান তিনি।

তিনি আরো জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হেলিপোর্ট এলাকার একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সোহেল শেখ জানান, বাজার মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com