1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর।

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৩৩)নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সোমবার(৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ঝাউহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল মতিনের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সোমবার (৩ মার্চ)  ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আখবাহী লরির পেছনের দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি পেশায় তরমুজ ব্যবসায়ী ছিলেন। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com