1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের বুকে স্পিডবোট ও ট্রলারে করে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে একদল কিশোর গ্যাং সদস্য। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। উচ্চস্বরে গান বাজিয়ে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজর আসে।
পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটকের চেষ্টা করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে, কিশোর গ্যাংয়ের সদস্যরা ৭টি স্পিডবোট ও ট্রলারে করে এই মহড়া চালায়। তারা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে।
ওসি আশরাফ হোসেন  জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে,  এই গ্যাংয়ের সদস্যরা স্থানীয় নয়। ধারণা করা হচ্ছে, তারা মাদারীপুরের রাজৈর থেকে স্পিডবোট ও ট্রলার ভাড়া করে এসেছিল। রাজৈর থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com