1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ফুলবাড়ীতে চোর চক্রের ১০ সদস্য আটক

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকহারে চুরির ঘটনা ঘটলে ফুলবাড়ী থানা অফিসার  ইনচার্জ খন্দকার মহিবুল ইসলাম, বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়ায় উঠান বৈঠক এর মধ্য দিয়ে  এলাকাবাসী কে সচেতন থাকার আহ্বান জানান। ডাঙ্গাপাড়া এলাকাবাসীরা রাত জেগে পাহারা দেওয়া শুরু করলে, গত সোমবার রাতে চোর চক্রের ১০সদস্যকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করেন পুলিশ। আটককৃতদের উপযুক্ত শাস্তি ও হারানো মালামাল ফিরে পেতে গত মঙ্গলবার দুপুরে  এলাকাবাসী থানায় যায়।  ফুলবাড়ী থানা
 অফিসার ইনচার্জ খন্দকার মহিবুল ইসলাম,
গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, চোর যত বড় শক্তিশালী  গ্যাংয়ের হোক না কেন তারা কোনভাবে  ছাড় পাবে না। এই বিষয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম(২২), রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাস্ত মিয়াপাড়ার মৃত সাদেক আলীর ছেলে শাহিন মিয়া(৩৬),ফুলবাড়ীর রাজারামপুর মৎস্যপাড়ার আব্দুর রউফের ছেলে সামিউল ইসলাম(২৯),রাজারামপুর দক্ষিণ পাড়ার দেলোয়ার হোসেনের স্ত্রী ছবির বেগম(৪০),শুকুর শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫),নাসিম আলীর স্ত্রী সালমা খাতুন সুম্মা (৩০),আফাজ উদ্দিনের ছেলে নাসিম আলী(৩৫) ও রাজারামপুর ডাঙ্গাপাড়ার আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান(৩২)মামলা কৃত চোর সদস্যদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com