1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ফুলবাড়ীতে ১২০ বোতল ইস্কাফ সহ আটক ০১ জন

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২০বোতল ইস্কাফ ও একটি অটোরিকশা সহ এক মাদক কারবারি কে আটক করেছে। জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম বুধবার ( ১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাত এগারোটায় উপজেলা সদর ইউনিয়নের কদমতলা মোড়ে একটি অটোরিকশা তল্লাশি করে বিশেষ কায়দায় তৈরি একটি বক্সের ভিতর রক্ষিত ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলের বিকল্প ১২০ বোতল ইস্কাফ সহ-০১ এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক কারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফারুক হোসেন ফাহিম (২০)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com