1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমান ৫৩ তম শাহাদত বার্ষিকী পালন

নাজমুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের প্রথম আত্নদানকারী বীরমুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমানের ৫৩ তম শাহাদত বার্ষিকী পালন করে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ০৫.৩০ মিনিটে শহীদ লুৎফর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো সহ সন্ধ্যা ০৬ ঘটিকায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সংলগ্ন ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী প্রথম শহীদ মিনার চত্বরে। এ সময় উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাদল, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও আহবায়ক ইউসুফ আলী সংগ্রামী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুস আলী আনন্দ, সাধারন সম্পাদক নাজমুল হুদা, সাংবাদিক মাইদুল ইসলাম, সাংবাদিক নাজমুল হাসান সাংবাদিক এরশাদুল হক সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। এসময় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৬ কুড়িগ্রাম ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকারকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com