1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

‎ফ্যাসিস্ট ও রাজাকার চক্র জাতীয় নির্বাচন নিয়ে অপপ্রচার গভীর ষড়যন্ত্রে লিপ্ত -আনিসুর রহমান আনিস ‎

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা মো: কবির হোসেনের সভাপতিত্বে ও তারেক রহমান মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এসকে টিভির চেয়ারম্যান  সৈয়দ মুহাম্মদ সাইদ,কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি লায়ন হাওলাদার এম এম মহিউদ্দীন,মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, এডভোকেট সাইদুর রহমান,ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, মাসুদ রানা নান্নু,মো: জহিরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও রাজাকারেরা জাতীয়  নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি বলেন,ধানের শীষ হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্হার প্রতীক। শহীদ জিয়াউর রহমানের রক্তে গড়া বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে। শহীদ জিয়ার দলের মধ্যে কোন গ্রুপিং ও ভেদাভেদ থাকবে না। তিনি দল মত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

‎বিশেষ অতিথির বক্তব্যে এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন,বিএনপি এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলে কোন গ্রুপিং থাকা চলবে না।ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সকলকে ধানের

‎শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

‎মাহফুজুর রহমান সবুজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন ক্যারেসমেটিক লিডার বা সম্মোহনী সম্পন্ন নেতা।জাতি তাঁর অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এর আগে আনিসুর রহমান আনিস ও সৈয়দ মুহাম্মদ সাইদের নেতৃত্বে যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় দুইটি বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com