1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫ ড্রেজার ও ৩৯শ ফুট পাইপ ধ্বংস!

শিহাব আরমান 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা বিলে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ৯০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন এবং পাইপলাইন জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি, সড়ক ও স্থানীয় অবকাঠামো ক্ষতির ঝুঁকিতে পড়ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ লুটপাটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com