1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

বগুড়ায় গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান: ২,৪০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
ডিবি পুলিশের একটি বিশেষ দল ১৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সদর থানাধীন নামাজগড় এলাকার মুনসুরের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আবু দারদা ওরফে সজিব (৩১), পিতা- মোঃ আকরাম হোসেন, সাং- খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়া।
২। মোছাঃ আর্জিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- ধামাই প্রামানিক পাড়া, থানা- কাহালু।
৩। মোছাঃ রিমা খাতুন (২৮), স্বামী- মোঃ সৌরভ সরকার, সাং- ফাঁপড় মধ্য পাড়া, থানা- বগুড়া সদর।
অভিযানে তাদের হেফাজত থেকে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা যায়, আসামি আবু দারদার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com