1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

বগুড়ায় ব্যাংক থেকে টাকা তুলে বেরোতেই হামলা, ১০ ঘন্টার মধ্যে টাকা উদ্ধারসহ তিন ডাকাত গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
বগুড়ায় দিনের আলোয় ব্যাংক থেকে টাকা তুলে হোটেলে খেতে যাওয়া এক মরিচ ব্যবসায়ীকে টার্গেট করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ছুরি ঠেকিয়ে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন। তবে এঘটনার পরপরই পুলিশি তৎপরতায় মাত্র ১০ ঘন্টার মধ্যে তিন ডাকাত গ্রেফতার ও ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার।গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দত্তবাড়ী এলাকায়। এঘটনার পর গত শুক্রবার দিবাগত রাতে শহরের চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।মামলার এজাহারে বলা হয়েছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাজনডাঙ্গা এলাকার আব্দুল মান্নান মন্ডলের ছেলে শুকনা মরিচ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার খালাতো ভাই প্রাইম ব্যাংকের বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। দুপুরে দত্তবাড়ি এলাকার একটি হোটেলে খেতে গেলে ৭-৮ জন সশস্ত্র যুবক অতর্কিতে হামলা চালিয়ে ফিরোজা রঙের ব্যাগ থেকে নগদ ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী ও তার ভাই আহত হোন।ঘটনার পরপরই বগুড়া সদর থানায় ডাকাতি মামলা (এফআইআর নং-৭১/১৯-০৯-২৫) রুজু হয়। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্র ব্যবহার করে শুক্রবার রাতভর শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরাদ হলেন, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রাজু হ্যাপা ব্যাপারীর ছেলে রাজন ওরফে ক্যাইলা রাজন (২৬), লুৎফরের ছেলে রিয়াজ (২০) ও কালামের ছেলে লিটন (৩৬)।পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের পর তল্লাশিতে রাজনের কাছ থেকে ২ লাখ টাকা এবং লিটনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ তালিকা মোতাবেক সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, অভিযানের ১০ ঘন্টার মধ্যেই আমরা বিপুল অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিন আসামিকে গ্রেফতার করা হলেও ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com