1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কারো উসকানিতে নয়, সরকারের কর্মকাণ্ড দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ভারতীয় হাইকমিশনার দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব ফেলবে না কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল সামান্য বৃষ্টিতেই পানির নিচে বলাইশিমুল উপ-স্বাস্থ্যকেন্দ্র: চরম ভোগান্তিতে রোগীরা আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে নারী-শিশু নির্যাতন থামছেই না, প্রতি মাসে গড়ে ১৭৭৮ মামলা ঢাকার ফুটপাতে একটা দোকান থাকলে মিজানেরটাও থাকতে হবে- এইটাই আমার চাওয়া নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা ধরার প্রস্তাব, অযৌক্তিক দাবি ক্যাবের অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। নিহত আলতাফ আলী আত্তাব উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছহির আলীর ছেলে ও ওই গ্রামের মধ্যপাড়া মসজিদের মুয়াজ্জিন।

সোমবার দুপুরে উপজেলার ছোট আখিড়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনাটি ঘটে। জানা যায়, দুপুরে ছোট আখিড়া গ্রামের রাস্তা থেকে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে হেঁটে পার হচ্ছিলেন আলতাফ আলী আত্তাব।

এসময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com