1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ৪৫ (পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে

স্বপন কুমার সাহা 
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে
গ্রেফতারকৃত দুইজন হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকার  মোঃ ময়নুল ইসলামের স্ত্রী মোছাঃ ছামিনা বেগম ববিতা (৩৮) এবং ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলার মশালডাঙ্গী এলাকার মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোঃ জালাল উদ্দিন(২০)।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে অভিযান চালিয়ে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ববিতাকে গ্রেফতার করা হয়।
এরপর দিবাগত রাত আড়াইটার দিকে একই এলাকা থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিলসহ জালালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com