1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বগুড়া-৩ আদমদীঘি দুপচাঁচিয়া আসনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে ; জামায়াতের একক প্রার্থী ঘোষনা

মোঃ এরশাদ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জামায়াতের একক প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির গ্রুপিং এর কারনে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। সম্ভাব্য এসব প্রার্থীরা আলাদা আলাদা ভাবে গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করে প্রার্থীতা জানান দিচ্ছেন। পাশাপাশি ভোটারদের দোয়াও চাচ্ছেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির মাঝামাঝি ঘোষণার পর বগুড়া-৩ আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এই আসনে জামায়াতের সম্ভাব্য একক প্রার্থী দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরের নাম ঘোষণা করা হলেও বিএনপির সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে নির্বাচনী প্রচারণায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি শহর বিএনপির সভাপতি সাবেক ছাত্রদল নেতা হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও  সাবেক পৌর চেয়ারম্যান ফিরোজ মো. কামরুল হাসান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও তিন বারের সাবেক সফল মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি বিএনপি নেতা এড. আতাউর রহমান খান মুক্তা ও জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ উদ্দীন আহমেদ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক শাহজাহান আলী তালুকদার। সম্ভাব্য প্রার্থীরা পৃথক পৃথক ভাবে কর্মী সভা, সমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছে।

এ বিষয়ে জামায়াতের একমাত্র সম্ভাব্য প্রার্থী ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য মিল-কারখানা স্থাপন করে বেকার সমস্যা দূর করবেন।

এ বিষয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থী এড. হামিদুল হক চৌধুরী হিরু বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকে দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার মানুষের জন্য কাজ করছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত বিএনপির সকল নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মিথ্যা মামলা মোকাবেলা করেছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, তিনি দীর্ঘ দিন থেকে পৌর এলাকার মানুষের জন্য কাজ করছেন। এবার

বিএনপি থেকে তিনি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হলে আদমদীঘি -দুপচাঁচিয়াবাসীর উন্নয়ন ও সান্তাহার ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশনের উন্নয়নে কাজ করবো, সান্তাহার ২০ শয্যা হাসপাতাল চালুসহ মৌলিক চাহিদা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ঘুস-দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবেন। তরুণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com