1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় পৃথক স্থানে নারী ও যুবকের লাশ উদ্ধার

মোঃ শহিদুজ্জামান খান শাহীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বরগুনায় একই দিনে পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরগুনা সদরের শেফা ক্লিনিক-সংলগ্ন কমিশনার মোশাররফ হোসেনের বাসার দোতলা থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর নাম মোসা. সাহিদা আক্তার রোজী (৫৪)। তিনি বরগুনা সদরের ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামের মো. মোস্তফা খানের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, রোজী আক্তার দীর্ঘদিন ধরে কমিশনার ভবনের ২য় তলায় ভাড়া থাকতেন। দুই দিন ধরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। বাবার বাড়ির জমি বিক্রির টাকাও তাঁর কাছে ছিল। যোগাযোগ বন্ধ থাকায় পরিবারের সদস্যরা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। এ সময় তাঁরা রোজি আক্তারকে বাথরুমে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে সন্দেহ করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্ত শেষ না হওয়ার আগে মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। এদিকে একই দিন সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে একটি বাগান থেকে মানসিক প্রতিবন্ধী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. নাঈম (২৬)। জানা গেছে, বুধবার (২১ মে) সকালে স্থানীয় এক কৃষক বাগানে গেলে দুর্গন্ধ পান। এ সময় তিনি একটি অর্ধগলিত যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তাঁরা এসে বরগুনা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানান, নাঈম অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত ছিলেন। তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পরে নাঈম আর ফেরেননি বলে জানান তাঁর মা। দুটি লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল আহসান বলেন, পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে, তাঁরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com