1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে হাতকড়া নিয়ে পালানো দুই যুবককে আটক করেছেন পুলিশ

মোস্তাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে পুলিশের হাতকড়া নিয়ে পালানো সেই দুই যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে বুধবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মিরাজ ও রাসেল। পুলিশ জানায়- বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই আল-মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার নয় ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (অপারেশন) কামাল আহমেদ বলেন- হাতকড়া নিয়ে পালানো দুই যুবককে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com