1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক

বরিশাল মুলাদীর বিদ্যালয়গুলো থেকে ল্যাপটপ চুরির হিড়িক

বাদশা
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল শিক্ষাব্যবস্হার অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলা- উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক স্কুলগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন। এবং তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।

অথচ বিগত দুই মাস যাবত বরিশালের মুলাদিতে   একের পর এক  স্কুলের  কম্পিউটার ল্যাব থেকে ধারাবাহিকভাবে চুরি হচ্ছে শিক্ষার্থীদের এসব মুল্যবান সম্পদ। কিন্তু সরকারের এসব দামী সম্পদ উদ্ধারের কোনো তৎপরতাই লক্ষ করা যাচ্ছে না এখানকার প্রশাসনের মাঝে। এতে করে আরো সংঘবদ্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র।

সর্বশেষ গত শনিবার রাতে মুলাদীর একটি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকেই চুরি হয়েছে ১৯টি ল্যাপটপ। এ নিয়ে গত দুই মাসে এই উপজেলার কমপক্ষে ১৫টি  শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ল্যাপটপ চুরি হয়েছে। এ ব্যপারে প্রশাসনের ব্যর্থতায় সন্দেহ এবং ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনগণ। এর পাশাপাশি সন্তানের শিক্ষা সরঞ্জাম লাগাতার চুরি হওয়ায় শিক্ষার গুনগত মান নিয়েও সরাসরি প্রশ্ন তুলছেন অভিভাবকগন। এ নিয়ে প্রতিবেদকের কাছে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন স্হানিয় জনসাধারণ ও শিক্ষার্থীগন।

স্থানিয়দের মাধ্যমে জানা যায় গত ৯ ই মার্চ শনিবার রাতে সদর এলাকার সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় এর কম্পিউটার ল্যাব থেকে এই ১৯ টি ল্যাপটপ চুরি হয়।

এ বিষয়ে রোববার বিকেলে বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক  জনাব মোঃ নাসির উদ্দীন হাওলাদার ।

তিনি বলেন , গতকাল ( শনিবার ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্কুলে ঢুকে গ্রীল কেটে কম্পিউটার ল্যাবে প্রবেশ করে ল্যাবের সব (১৯ টি) ল্যাপটপ গুলো নিয়ে গেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে নৈশপ্রহরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে এবং মুলাদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় প্রধান শিক্ষক মামলা করেছেন। তদন্ত চলছে। চোর শনাক্ত এবং ল্যাপটপ উদ্ধারের ও চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com