1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বর্তমান উপদেষ্টা পরিষদ বিভিন্ন ভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন : মেজর হাফিজ

Md Sobuj Haydar
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের কাছে যা আশা করেছি তা পাইনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের গোপন ইচ্ছা, আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় ।
তিনি আরও বলেন, বর্তমানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই বিএনপি ভোট চায়। যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে।
তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যার অর্থ হলো আনুপাতিক হারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না।
অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না। এটাই হলো পিআর।
কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে। একজন মানুষের গুণাগুণ বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কী-না সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন নিতে হবে। সর্ব্বোচ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দেন। জনগণ যাকে ভোট দিবে সে-ই ক্ষমতায় আসবে। আমরা মেনে নেবো।
তিনি আরও বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের পথ অনুসরণ করেনি। করেছে স্বৈরতন্ত্রের পথ। তাই শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন করেছেন। বতর্মানেও বাংলাদেশের অর্থনীতি নিচের দিকে যাচ্ছে। জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারে না সরকার।
লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্ক সভাপতিত্ব করেন।
সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলার সমন্বয়ক আবু নাছের রহমত উল্যাহ।
এতে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্নআহবায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে কাউন্সিলরদের সম্মতিতে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হন সাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com