1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও আ:লীগ সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে: পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী  ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ  ও জনসভায়  নৌকা প্রতীকের জন্য আবারও  ভোট চেয়েছেন।
তিনি আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে  পুণরায় নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাইশারী ইউনিয়ন বাসীর প্রতি আহবান জানিয়েছেন। জনসভায় বীর বাহাদুর আরও  বলেছেন,পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ সারা দেশের সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দরকার।
সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আজকের এ উন্নয়ন সেদেশে সরকারের ধারাবাহিকতার ফলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও আ:লীগ  সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।’
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বাইশারী  ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের শেষে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় যোগ দেন ৬ষ্ঠ  বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।তিনি এ সময় উপরোক্ত কথা গুলো বলেন,বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো; শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,জেলাপরিষদ সদস্য ও সাধারণ সাম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের সদস্য ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,বাইশারী ইউনিয়ন পরিষদ চেযারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: আলম কোংম্পনি,বাইশারী আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল প্রমুখসহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com