বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিকভাবে যোগাযোগ ও সামাজিক সমস্যা তৈরির অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়, রাজ্জাক পাইক (পিতা: জলিল পাইক), কলমিবুনিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি নাকি বিভিন্ন বিবাহিত ও অবিবাহিত নারীদের সঙ্গে অনৈতিকভাবে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তার কারণে কয়েকটি পরিবারের মধ্যে বিরোধ ও বিয়ে ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও কিছু অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর তাকে কয়েকবার সতর্ক সংকেতও দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক তদন্ত বা সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে দেশ বুলেটিনের ক্রাইম রিপোর্টার অভিযোগের সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




