1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে সাংবাদিক ও ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা: স্থানীয়দের প্রতিবাদ

মোঃ মিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া একটি হতাশাজনক ঘটনায়, চারজন সাংবাদিক এবং একজন বর্তমান ও একজন সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঘটনাটি শুরু হয় যখন বাহিরদিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আলম শেখ ও মিজান শেখ মোবাইলে সাংবাদিক মোঃ হাফিজুর রহমান ও দৈনিক দেশ বুলেটিন,বাগেরহাট বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ মুন্সী আলী আকবরকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত লিগ্যাল এইড অফিসের কর্মচারী রবিউল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন, যা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের নির্দেশে বাহিরদিয়া ফাঁড়ির এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করতে বললে তারা ফিরে যান। কিন্তু পথিমধ্যে বুড়ির বটতলা এলাকায় রবিউল ইসলামসহ ৫-৬ জন ব্যক্তি সাংবাদিকদের পথ রোধ করে হামলার চেষ্টা করেন। সেখানেই ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও মাস্টার মুস্তাফিজুর রহমান এসে পরিস্থিতি সামাল দেন। এ ঘটনার পর রবিউল ইসলাম বিচারক মোঃ ইব্রাহিম খলিল মুহিমের সহযোগিতায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মোঃ খাবির হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ মুন্সী আলী আকবর (দৈনিক দেশ বুলেটিন,বাগেরহাট বিশেষ প্রতিনিধি) এবং বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের আসামি করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, তারা ঘটনার সাথে জড়িত না থেকেও তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভিযোগ উঠেছে যে, বিচারকের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও, রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com