1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

বাগেরহাটে ১,২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

রাসেল শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১,২০০ (এক হাজার দুইশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর নাম আফরিন হামিম তমা (৩০)।
বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম। তার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই সৈকত মল্লিক, এসআই বিপ্লব রায়, এসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ মাহাতাব উদ্দিন, কনস্টেবল মোঃ জিয়াউর রহমান, শিবলু হোসেন, লিমন শেখ, নারী কনস্টেবল পিংকি আক্তার, আসমা খাতুন ও ড্রাইভার কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকের একটি বড় চালান আসছে। খবর পেয়ে পুলিশ সুপার, বাগেরহাট এর দিকনির্দেশনায় ফকিরহাট উপজেলার কালাম ফিলিং অ্যান্ড সার্ভিসেস এর সামনে চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে সন্দেহজনক একটি পরিবহন বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৯০) আটক করা হলে বাস তল্লাশি করে আফরিন হামিম তমার ভ্যানিটি ব্যাগ থেকে ৬টি প্যাকেটে রাখা মোট ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
মাদকের বিরুদ্ধে বাগেরহাট জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com