1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বাবা হত্যায় ছেলের ফাঁসি, সৎ মা ও স্ত্রী কারাদণ্ডে দণ্ডিত

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি— লাবুর সৎ মা মোছা. রেনুকা বেগম ও স্ত্রী মোছা. ইসমত আরা বেগমকে তিন মাস করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাবু জেলার সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোরে নিজ ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। পরদিন (৪ মার্চ) দুপুরে পাশের অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় ও পায়ে রশি বাঁধা ছিল।
এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম লাবু নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মামলার তদন্ত কর্মকর্তা ও সলঙ্গা থানার তৎকালীন ওসি মো. হুমায়ুন কবির তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন, যেখানে বাদী লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরাকে অভিযুক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে লাবু ও রেনুকা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে জানা গেছে।
দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com